আগামী ২৩ ডিসেম্বর থেকে ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা শুরু

০৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৭ PM

© ফাইল ফটো

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগে করোনার প্রভাবে মার্চে বন্ধ হয়ে যাওয়া ডিপ্লোমা কোর্সগুলোর শিক্ষার্থীদের পরীক্ষা আবারও শুরু হতে যাচ্ছে।

এরই মধ্যে পাঁচটি ডিপ্লোমা কোর্সের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোর্সের পরীক্ষা শুরু হচ্ছে।

জানা গেছে, চারটি ডিপ্লোমা কোর্সের সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। এ কোর্সগুলো হল, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন।

ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ১ম ও ৩য় পর্ব পরিপূরক পরীক্ষা এবং আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে। আর ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন ১ম পর্ব নিয়মিত ও ২য় পর্ব অনিয়মিত পরীক্ষা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ১ম ও ৩য় পর্ব পরীক্ষা এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ১ম পর্বের পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে।

ডিপ্লোমা কোর্সগুলোর পরীক্ষার সংশোধিত সূচি দেখতে ক্লিক করুন

মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬