এইচএসসি বিএম ও ডিপ্লোমায় ভর্তি ২০ নভেম্বর পর্যন্ত

১১ নভেম্বর ২০২০, ১১:৪১ AM
প্রতীকী

প্রতীকী

বেসরকারি ডিপ্লোমা ও এইচএসসি বিএম শিক্ষাক্রমে ভর্তির সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির সময় বাড়িয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এতে আগামী ২০ নভেম্বর পর্যন্ত বেসরকারি ডিপ্লোমা ও এইচএসসি বিএম শিক্ষাক্রমে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

সোমবার কারিগরি শিক্ষা বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (www.btebadmission.gov.bd) কলেজ লগইন করে প্রতিষ্ঠানের অ্যাপ্রুভ লিস্টের সফট ও হার্ড কপি সংগ্রহ করতে হবে। কোনো শিক্ষার্থী অ্যাপ্রুভ লিস্টে না থাকলে তাঁর ভর্তি সম্পন্ন হয়নি বলে বিবেচিত হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী মূল নম্বরপত্র জমা না দিয়ে ভর্তি হলে ২০ নভেম্বরের মধ্যে ভর্তি ওয়েবসাইটে লগইন করে ভর্তি বাতিল করতে হবে।

এছাড়া ডুপ্লিকেট ভর্তি, একাধিক প্রতিষ্ঠানে ভর্তি, একাধিক শিক্ষাক্রমে ভর্তি, একাধিক শিক্ষাবর্ষে ভর্তি ও অনলাইনে ভর্তিসংক্রান্ত জটিলতা সমাধানের জন্য ২০ নভেম্বরের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের পুরোনো ভবনের ৪১২ নম্বর রুমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মূল নম্বরপত্র প্রদর্শন করে ভর্তি চলাকালে এসব সমস্যা সমাধানের চেষ্টা করবে কারিগরি শিক্ষা বোর্ড।

সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬