অটো প্রমোশন দেয়ার দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

২৫ অক্টোবর ২০২০, ০১:৫৪ PM
অটো প্রমোশনসহ বিভিন্ন দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

অটো প্রমোশনসহ বিভিন্ন দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

করোনার কারণে বন্ধ থাকা ক্লাস দ্রুত শুরু করা, পরীক্ষা নেয়া ও অটো প্রমোশনের দাবিতে সারাদেশে মানববন্ধন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ রোববার (২৫ অক্টোবর) ফেসবুক গ্রুপের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে দেশব্যাপী একযোগে এ মানববন্ধন করা হয়েছে।

ডিপ্লোমা ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয় বলে জানা গেছে। তবে দেশের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

তাদের দাবির মধ্যে রয়েছে, অষ্টম পর্বের পরীক্ষার্থীদের দ্রুত চূড়ান্ত ভাইভা ও ফলাফল প্রকাশ; দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের সংক্ষিপ্ত সিলেবাসে দ্রুত পরীক্ষা নেয়া কিংবা অটো প্রমোশন দেয়া এবং প্রথম, তৃতীয় ও সপ্তম পর্বের খুব দ্রুত ক্লাস শুরু করে সিলেবাস কমিয়ে পরীক্ষা নেয়া।

এছাড়া কারিগরি শিক্ষা মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬