কারিগরি শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৩ PM

© সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পরীক্ষার ফল টেম্পারিং, বেআইনিভাবে রোল ও রেজিস্ট্রেশন নম্বর বিক্রি এবং ক্লাস না করলেও শিক্ষার্থীদের উত্তীর্ণ দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব অভিযোগের সত্যতা পায় দুদক প্রধান কার্যালয়ের একটি টিম।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মাহবুবুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক টিম।

তিনি জানান, এ অভিযানের বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন শিগগিরই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে জমা দেওয়া হবে।

অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে যা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬