কর্মসংস্থানের জন্য দরকার মানসম্মত শিক্ষা: শিক্ষা উপমন্ত্রী

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯ PM

© টিডিসি ফটো

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কর্মসংস্থানের জন্য দরকার মানসম্মত ও কার্যকর কারিগরি শিক্ষা। শিক্ষার্থদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি জীবন দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা দক্ষ হয়ে গড়ে উঠতে পারে ।

আজ সোমবার  (৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ এবং কলম্ব প্লান ষ্টাফ কলেজ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘Skills Readiness for achieving SDGs and Adopting IR 4.0’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে কাজ করতে চাইলে কারিগরি ধারার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে ব্যাপক কর্যক্রম গ্রহণ করেছেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আইডিইবির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬