শ্রমবাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখবে কারিগরি শিক্ষা: উপমন্ত্রী

১৬ জানুয়ারি ২০২০, ০৪:৪১ PM

© টিডিসি ফটো

দেশের মানব সম্পদের অপচয় রোধ করতে হলে শিক্ষার্থীদের একটি বিশাল অংশকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বর্তমান শ্রম বাজারের চাহিদা পূরণ করতে হলে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ- এর জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট (আইডিইবি) ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপমন্ত্রী বলেন, সরকার ঘোষিত লক্ষ্য পূরণ করতে হলে কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিপুল সংখ্যক শিক্ষক প্রয়োজন।কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ আরো কার্যকর করতে পৃথক একটি আধুনিক কারিগরি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান সৃষ্টি করা হবে বলেও জানান উপমন্ত্রী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন সরকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সোচ্চার রয়েছে । ভবিষ্যতে কারিগরি শিক্ষা খাতের যে ব্যাপক প্রসার ঘটতে যাচ্ছে সে জন্য ভোকেশনাল শিক্ষকদের নিজেদেরকে প্রস্তুত করে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোরাদ হোসেন মোল্ল্যা, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান,‌ ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব কুমার।

গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল, কারিনার পর আত্মহত্যা তরিকার
  • ১০ আগস্ট ২০২৬
দাখিলে দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ২২৯ শিক্ষার্থী…
  • ১০ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পেয়ে গাছ উপহার পেলেন মাদ্রাসাটির পরীক্ষার্থীরা
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আল…
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • ১০ আগস্ট ২০২৬