কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দেশ

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানরা আগামী ১৮ তারিখ বিকেল ৩টার মধ্যে অনলাইনে এ বিল সাবমিট করবেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অনলাইনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর/২০২৬ মাসের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের Bill Submit অপশন অনলাইনে চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান TEMIS সফটওয়্যারে লগইন করে পূর্বের ন্যায় Monthly Salary Submission অপশনে গিয়ে সেপ্টেম্বর/২০২৬ মাসের Bill Submit করবেন।

এতে বলা হয়, প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কারও স্ট্যাটাস পরিবর্তন হলে (মৃত) পদত্যাগ/অবসর) তা টেমিস সফটওয়ারের Non Govt. Employee EFT Employee Status Change (iBAS++ Validated) অপশনে গিয়ে এন্ট্রি করবে। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশন থেকে তা উল্লেখ করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে এমপিও এর বিল EFT-তে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের জন্য পরামর্শ প্রদান করা হল। তাছাড়া শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ প্রেরনে যেকোন প্রকার জটিলতার সৃষ্টি হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। 

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9