কারিগরির ‘অ্যাসেট’ প্রকল্প , ছয় মাসে প্রশিক্ষণ নিলেন ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষ

১৭ আগস্ট ২০২৬, ০৮:১৯ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘অ্যাসেট’ প্রকল্প।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘অ্যাসেট’ প্রকল্প। © টিডিসি ফাইল ফটো

দেশের কর্মমুখী দক্ষতা উন্নয়নে দেশের মোট ২ লাখ ২৫ হাজার ৩৩৬ জনকে প্রশিক্ষণ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘অ্যাসেট’ প্রকল্প। চলতি সরকারের সময়ে ফেব্রুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত প্রকল্পের স্বল্পমেয়াদি কোর্স ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৭০ জন নারী এবং ৯৪ হাজার ৮৬৬ জন পুরুষ। অর্থাৎ মোট প্রশিক্ষণার্থীর ৫৭ দশমিক ৯০ শতাংশই নারী। পুরুষের তুলনায় নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা ৩৬ হাজার ৬০৪ জন বেশি। প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪ হাজার ৮০ জন এবং ৭৭৯ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

বলা হয়, অ্যাসেট প্রকল্পের স্বল্পমেয়াদি কোর্স হলো ৩৬০ ঘণ্টার প্রতিষ্ঠানভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ। সরকারি-বেসরকারি বিভিন্ন কারিগরি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে এসব কোর্স পরিচালিত হয়েছে। এই কার্যক্রমে ২১ হাজার ৭০২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে নারী প্রশিক্ষণার্থীর হার প্রায় ৩৮ দশমিক ৮৭ শতাংশ।

অন্যদিকে, শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারদের মাধ্যমে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমে ২ লাখ ৩ হাজার ৬৩৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের প্রায় ৫৯ দশমিক ৯৩ শতাংশ নারী।

এই প্রশিক্ষণে শিল্পকারখানার বাস্তব উৎপাদন পরিবেশে কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনব্যবস্থা, কর্মক্ষেত্রের শৃঙ্খলা ও নিরাপত্তা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়েছে।

জাতীয়ভাবে সনদায়ন
দুই ধরনের প্রশিক্ষণ শেষ করার পর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন ও সনদ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণির মানুষকে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার কারণে এই উদ্যোগের গুরুত্ব আরও বেড়েছে।

প্রকল্পের মেয়াদ বাড়ল ১৮ মাস
প্রকল্পের অর্জন ধরে রাখা এবং অবশিষ্ট ও বর্ধিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অ্যাসেট প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই বিশ্বব্যাংক প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও পুনর্গঠনে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে। প্রকল্পের নতুন মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9