১০৮৫ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের চূড়ান্ত নোটিশ বোর্ডের, দেখুন তালিকা

২০ জুলাই ২০২৬, ০৭:৩৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৭:৪৭ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রমের ১ হাজার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের চূড়ান্ত তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে চূড়ান্ত নোটিশ জারি করেছে বোর্ড।

সোমবার (২০ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চূড়ান্ত তাগিদ পত্রে এ কথা জানানো হয়।

তাগিদ পত্র সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমে যেসকল প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে না, সেসকল প্রতিষ্ঠানকে আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশন থেকে ভর্তি কার্যক্রম কেন স্থগিত করা হবে না এবং প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে এর আগে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

সর্বশেষ ১ জুলাইয়ের চিঠিতে ১০ জুলাইয়ের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ করা হলেও সংশ্লিষ্ট ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠান থেকে অদ্যাবধি কোনো ব্যাখ্যা বোর্ডের দপ্তরে জমা পড়েনি।

আদেশে বলা হয়েছে, এটিকে ‘চূড়ান্ত তাগিদ’ হিসেবে গণ্য করে আগামী সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে লিখিত ব্যাখ্যা কারিগরি শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেই মর্মে বিবেচনা করা হবে। একই সাথে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও সংশ্লিষ্ট কোর্সের নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুমোদন বাতিলের প্রক্রিয়ায় থাকা ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের তালিকা কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

১০৮৫ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬