এবার ভূমিকম্পে ঢাকা পলিটেকনিকের ড. কাজী মোতাহার হোসেন হলে ফাটল, আহত ৩

২২ নভেম্বর ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৭:০০ PM
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ড. কাজী মোতাহার হোসেন হলে ফাটল

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ড. কাজী মোতাহার হোসেন হলে ফাটল © টিডিসি

রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। আজ আবারও ভূমিকম্পে ফাটল ধরেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ড. কাজী মোতাহার হোসেন হলে। এ সময় আতঙ্কিত হয়ে নামার সময় হলের ৩ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।  

এর আগে, গতকাল শুক্রবার ভূমিকম্পে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের ছাদ খসে পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর বাড্ডায় ৬ কিলোমিটার গভীরে। রাজধানীর দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, সবুজবাগ, দক্ষিণগাঁও, মহাখালী এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সেখানকার একাধিক বাসিন্দা।

এদিকে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গতকালশক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬