কাফনের কাপড় পরে রাজপথে পলিটেকনিকের শিক্ষার্থীরা, গণমিছিল

১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা

কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা © সৌজন্যেপ্রাপ্ত

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক  শিক্ষার্থী অংশ নেন। এ সময় সারা দেশের সব পলিটেনিকে আন্দোলনের ডাক দেন তারা।

মিছিলে প্রথম সারির শিক্ষার্থীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে নেমে আসেন রাজপথে। ঢাকা তেজগাঁও পলিটেকনিক লতিফ হলের গেট থেকে শুরু হয়ে সাতরাস্তা প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভের সময় রাজধানীর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিল চলাকালীন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী অমিত হাসান বলেন, ‘আমাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক ফলপ্রসূ হয়নি। সরকার চায় না বিষয়টি সমাধান হোক। যত দিন দাবি পূরণ না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়ব না।’

এর আগে আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানোয় রেল অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে গতকাল তিন ঘণ্টা বৈঠক করেন কারিগরির শিক্ষার্থীরা। পরে আলোচনা সন্তুষ্ট হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

বুধবারও (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কেও অবস্থান নেন তাঁরা।

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ
  • ২৫ মে ২০২৬
বাসভাড়া বাঁচাতে ৯ বন্ধুর ট্রাকে যাত্রা, দুর্ঘটনায় গেল প্রাণ
  • ২৫ মে ২০২৬
বিশ্বকাপের আগে বিতর্কে জড়ালেন এমবাপে
  • ২৫ মে ২০২৬
ঢাবির হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি, ছাত্রদলের ৩…
  • ২৫ মে ২০২৬
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ২৫ মে ২০২৬
হামলা-লুটপাটের অভিযোগে জামায়াত-সমর্থিত ইউপি চেয়ারম্যানসহ ২৫…
  • ২৫ মে ২০২৬