কারিগরি বোর্ডের ফল যেভাবে প্রকাশিত হবে

১৩ অক্টোবর ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ফটো

২০২৪ সালের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক  এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল ১৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সভাকক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ প্রকাশ করবেন। পরীক্ষার্থীরা বেলা ১১টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে তাঁদের ফল জানতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে শান্তি, সম্প্র…
  • ৩০ জুলাই ২০২৬
স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের
  • ৩০ জুলাই ২০২৬
খেজুর নাকি গুড়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? জেনে নিন বিশেষ…
  • ৩০ জুলাই ২০২৬
ছিনতাইকালে ধাওয়া খেয়ে যুবকের নদীতে ঝাঁপ, অতঃপর...
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবি অধ্যাপক সাদেকা হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ, ছয় অ…
  • ৩০ জুলাই ২০২৬