কারিগরি শিক্ষায় দক্ষিণ কোরিয়ার সহযোগিতা বৃদ্ধির আহ্বান শিক্ষা উপদেষ্টার

২৭ আগস্ট ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
মঙ্গলবার শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন।

মঙ্গলবার শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন। © সংগৃহীত

বাংলাদেশের কারিগরি শিক্ষায় সহযোগিতা বৃদ্ধি করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সাক্ষাৎকাল এ আহ্বান জানান তিনি। 

এদিন সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। 

আরও পড়ুন : নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরা নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

এতে বলা হয়, সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের সহযোগিতায় চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কয়েকটি বৃহৎ প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দেন।

আরও পড়ুন : ৪০ পাবলিক বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য, নতুন নিয়োগ নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি কারিগরি শিক্ষায় দক্ষিণ কোরিয়ার সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বিশ্বকাপের রাউন্ড ৩২ থেকেই বাদ পড়বে ব্রাজিল!
  • ২৬ মে ২০২৬
‘নেচার ইনডেক্সে’ ২০তম বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ২৬ মে ২০২৬
পে স্কেলে বেতন বাড়ছে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও, কোন গ্র…
  • ২৬ মে ২০২৬
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল…
  • ২৬ মে ২০২৬
মেসিকে নিয়ে মিলল সুসংবাদ
  • ২৬ মে ২০২৬
মুসলিম দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে বললেন ট্রাম্প
  • ২৬ মে ২০২৬