৩য় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত কারিগরি শিক্ষকদের বকেয়া বেতন দিতে হাইকোর্টের রুল

৩০ মে ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে কারিগরি স্কুল-কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের দ্রুত এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক এর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট রওশন আলম খান ও এডভোকেট মো. মিনারুল ইসলাম অনিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ভোকেশনাল, বিএমটি শিক্ষকদের নূন্যতম ৮-১৮ মাসের বকেয়া বেতন দেওয়া হয়নি । অথচ একই নিয়োগে নিয়োগপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষকরা ১-১০ মাস পর্যন্ত বকেয়া বেতন পেয়েছেন। প্রায় দুই বছর কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বারস্থ হওয়ার পরও শিক্ষকদের বকেয়া পরিশোধ করা হয়নি। 

কোনো উপায় না পেয়ে বকেয়া বেতন পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন বকেয়া বেতন বঞ্চিত ভোকেশনাল ও বিএমটির ৩২ শিক্ষক। শিক্ষকদের পক্ষে রিটটি দায়ের করেন গণিতের প্রভাষক নূরুল ইসলাম ও ট্রেড ইন্সট্রাকটর মো. আরিফ হোসেন। রিট নম্বর 6238/2024।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9