এমপিওভুক্ত হলেন ১৩২ শিক্ষক-কর্মচারী

২১ আগস্ট ২০২৩, ১১:২১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১৩২ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।

রোববার (২০ আগস্ট) এসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করে আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন)।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৬৫ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ৫৯ জন  ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। 

জানা গেছে, ২০২০ সালে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ  শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাই মাস থেকে এসব শিক্ষক-কর্মচারীর এমপিও কার্যকর হবে।

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
  • ০৫ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950