চলন্ত ট্রেনে সেলফি, খুঁটিতে লেগে প্রাণ গেল পলিটেকনিক ছাত্রের

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
নিহত পলিটেকনিকের ছাত্র মারুফ হাসান

নিহত পলিটেকনিকের ছাত্র মারুফ হাসান © সংগৃহীত

ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিলেন পলিটেকনিকের ছাত্র মারুফ হাসান। দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় থাকা অবস্থায় চলন্ত ট্রেন থেকে সেলফি তোলার চেষ্টা করছিলেন তিনি। এ সময় সিগন্যাল বারে মাথায় আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকালে চিরিরবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ (২০) চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের বাসিন্দা ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মারুফ ও তার কয়েকজন বন্ধু ঢাকায় একটি সাইকেল প্রতিযোগিতায় অংশ নেয়। মঙ্গলবার তারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। 

সকালে চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনের গেটে দাঁড়িয়ে মোবাইল ফোন দিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন মারুফ। এ সময় সিগন্যাল বারে মাথায় আঘাত পান তিনি। এতে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি।

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও একজন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতসহ ১১ দলের লংমার্চের পোস্ট দেওয়ায় গাজীপুর পুলিশ কর্ম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬