সিনিয়র সচিব হলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের কামাল হোসেন

০১ নভেম্বর ২০২২, ০৭:৪৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
মো. কামাল হোসেন

মো. কামাল হোসেন © ফাইল ছবি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁর চাকরি একই বিভাগে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ২ নভেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কামাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি বিভাগ হতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে ‍পিটিয়ে পুলিশে দিল জন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীম হত্যায় মূল চার আসামির পরিচয় তুলে ধরল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে পাবনায় মানববন্ধন-বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬