ফেসবুক রিলস থেকে আয়ের পদ্ধতি জানাল—মেটা

২৬ অক্টোবর ২০২৫, ০৬:০২ PM
রিলস শেয়ার করেও মিলবে টাকা

রিলস শেয়ার করেও মিলবে টাকা © সংগৃহীত

দিন দিন বেড়েই চলেছে ফেসবুকের জনপ্রিয়তা। এর অন্যতম একটি ফিচার হচ্ছে রিলস। ছোট-বড়, নারী-পুরুষ— সবাই মেতেছেন রিলস তৈরি এবং শেয়ারে। দিনে ৫-৬টি রিলসও শেয়ার করে থাকেন অনেকেই। হাজার হাজার ভিউ এবং কমেন্ট পড়ছে সেসব রিলসে।

সম্প্রতি ফেসবুক সংস্থা মেটা ঘোষণা করেছে, যারা নিজস্ব রিল ফেসবুকে ছাড়বে, তাদের টাকা দেওয়া হবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী চার হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন, যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। 

একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করলে অপর একটি চ্যালেঞ্জ খুলে যায়। চ্যালেঞ্জের মাধ্যমে টাকা আয় করতে হলে অবশ্যই রিলস বোনাস প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে। ৩০ দিন মেয়াদে হবে একেকটি চ্যালেঞ্জ। মেয়াদ শেষ হলে নতুনভাবে চ্যালেঞ্জ শুরু হবে। এভাবেই চলবে রিলস বোনাস প্রোগ্রাম।

ফেসবুক শুধু টিকটককে টেক্কা দিতেই এ রিলস ফিচার এনেছিল। ইনস্টাগ্রামে এ সুবিধা যুক্ত হয়েছে আরও আগে। রিলস তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করার সুযোগ করে দিয়েছে মেটা। রিলস থেকে টাকা আয় করার একাধিক সুযোগ দিচ্ছে এ অ্যাপটি।

ফেসবুক প্রতিষ্ঠান মেটার মতে, রিলস হলো— ফেসবুকে সব থেকে দ্রুত উন্নতি করা ভিডিও ফরম্যাট। একটি ফেসবুক রিল মূলত ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। মেটার ১৫০ দেশের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামে দিনের অর্ধেক সময় রিলস দেখে কাটিয়ে দেয়।

চলুন দেখে নেওয়া যাক, ফেসবুকের রিলস থেকে আয় করার সহজ কিছু উপায়—

শুরুতেই একজন ফেসবুক ব্যবহারকারীর ১০ হাজার ফলোয়ার, ৫টি ভিডিও এবং ৬০ দিনে ৬ লাখ মিনিটের ভিউ থাকলেই সে রিলসে বিজ্ঞাপন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই বিজ্ঞাপন থেকে আসা অর্থের ৫৫ শতাংশ পাবেন আপনি এবং বাকি ৪৫ শতাংশ পাবে ফেসবুক।

সম্প্রতি ফেসবুক প্রতিষ্ঠান মেটা রিলস থেকে অর্থ আয়ের নতুন একটি উপায় আনার কথা ঘোষণা করেছে। এই নতুন ফিচারে একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে। প্রতি ১০০ স্টারে ১ ডলার পাবেন কনটেন্ট নির্মাতা।

এ ছাড়া থাকছে রিলস বোনাস প্রোগ্রাম। রিলস থেকে আয় করার আরেকটি পদ্ধতি।

এটি হচ্ছে— রিলস প্লে বোনাস প্রোগ্রাম। যদি আপনার কোনো রিলস ভিডিওতে ৩০ দিনে ১ হাজার ভিউ হয়, তাহলে ফেসবুক থেকে আপনি টাকা পাবেন। এই উপায়ে ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দেওয়া হয়ে থাকে ব্যবহারকারীকে।

দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
কবি নজরুল কলেজ শিবিরের সভাপতি আরিফুর, সেক্রেটারি আদনান
  • ১৪ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ২০ জুলাই প…
  • ১৪ জুলাই ২০২৬
ছাত্রদল নেতা ঠিকাদার, অনিয়মের অভিযোগে সেতুর কাজ বন্ধ, তদন্ত…
  • ১৪ জুলাই ২০২৬
আন্দোলনকারীর নয়, নিজ দলের কর্মীকে টুটিঁ চেপে ধরেছিলেন ছাত্র…
  • ১৪ জুলাই ২০২৬
‘শিক্ষার্থীদের চাপ নিতে পারবেন তো?’
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence