চাকরিতে ৩০% কোটার দাবিতে মাঠে নামার ঘোষণা

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৪ PM

© সংগৃহীত

সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগীয় সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া এ ঘোষণা দিয়ে বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দুই লাখ মুক্তিযোদ্ধার সন্তানরা অবহেলিত। কুচক্রীদের চক্রান্তে বঙ্গবন্ধুর ঘোষিত ৩০ শতাংশ বাতিল হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে।

তিনি আরো বলেন, যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হয়, তাহলে সব কোটা বাতিল করতে হবে। অন্য কোটায় চাকরি নিয়ে এখন তারা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলেন। তাতে মদদ দেন এ দেশের ভিন্নমতের বুদ্ধিজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সেই তারা আবার পোষ্য কোটায় সন্তানদের পড়াশোনা ও চাকরি করান। 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু এবং সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ হালদার।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬