আওয়ামী লীগের শিক্ষা উপ-কমিটিতে ১৫ শিক্ষক

০৭ ডিসেম্বর ২০২০, ০৭:০২ PM

© লোগো

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটি (২০১৯-২০২২ সাল) ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য সচিব শামসুল নাহার চাঁপা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করেন।

২০১৯-২০২২ সালের আওয়ামী লীগের এই উপ-কমিটিতে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুল খালেক এবং পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।

চেয়ারম্যান ছাড়াও ৪০ সদস্যের এ কমিটিতে ১৪ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এরমধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. জাকিয়া পরভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন ও সহযোগী অধ্যাপক মো. জোবায়ের আলম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক (অব.) মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক ড. পি এম শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আবুল কাশেম। এছাড়াও রয়েছেন অধ্যাপক প্রিয়ব্রত পাল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ শহিদুল ইসলাম (তেজগাঁও কলেজ), অধ্যক্ষ আমেনা বেগম, ড. আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে সরকারদলীয় ৫ জন সংসদ সদস্যকে। তারা হলেন, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল, আব্দুস সোবহান গোলাপ ও এম এ মতিন।

৪০ সদস্যের এই কমিটিতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ছাড়াও রয়েছে সাবেক ছাত্রনেতারা। যারা প্রায় সকলেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্…
  • ১০ মে ২০২৬
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9