বাংলাদেশের সব অর্জনে পিতা ও কন্যার অবদান রয়েছে: শিক্ষামন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৫ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দেয়ার পাশাপাশি আত্মপরিচয় ও ভাষার অধিকার দিয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

তিনি বলেন, বিশ্বে যখনই নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা হয় তখনই  আলোচনায় চলে আসে শেখ হাসিনা ও বাংলাদেশের নাম। বাংলাদেশের যত অর্জন তার পেছনে রয়েছে এক পিতা ও তার কন্যার অবদান।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে মহিলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন ঘুরে দাড়াচ্ছিল ঠিক তখনই ৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে।

তিনি বলেন, পিতাহীন বাংলাদেশ ছিল সমুদ্রে ভাসমান নাবিক বিহীন জাহাজ। বাংলাদেশ পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায়। ঠিক তখনই ৬ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ১৯৮১  সালে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নয় তিনি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার। তার নেতৃত্বে বাংলাদেশ আবার এগিয়ে যেতে শুরু করে। 

তিনি আরও বলেন, চিরদিনের খাদ্যঘাটতির দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। এ সময় তিনি শেখ হাসিনাকে জানতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রচিত বইগুলো পড়ার জন্য নেতাকর্মীদের প্রতি  আহবান জানান।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা কৃকের সঞ্চালনায় এবং সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬
৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬