নোবিপ্রবিতে নীল দল গঠন করেছে আওয়ামীপন্থী শিক্ষকরা

১৮ নভেম্বর ২০১৯, ০৭:২৮ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আওয়ামীপন্থী সকল শিক্ষক একত্রিত করার লক্ষ্যে নীল দল গঠনের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক সাধারণ সভায় প্রস্তাবটি পাশ হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডীন ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, সকলের সম্মতিতে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের নিয়ে গঠিত নীল দলের ব্যানারে আগামী শিক্ষক সমিতির নির্বাচন ২০২০ এ অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়। এসময় প্রায় দেড় শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং এই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেন।

অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক মো. মজনুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন, বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান, ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল মিয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাইমিনুল ইসলাম সেলিম ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬
৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬