জাতীয়করণসহ ১০ দাবি শিক্ষক জোটের

০১ আগস্ট ২০২৬, ০৮:২৮ PM
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ © ফাইল ছবি

এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ ১০ দফা দাবি তুলে ধরেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। শনিবার (০১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আজকে বাংলাদেশে শুধু শিক্ষকদের দাবি না। এটাও অভিভাবকদের দাবি। এইটা সাধারণ জনগণের দাবি। কারণ এই জাতীয়করণ যদি সফল হয় শুধু শিক্ষকরা যে উপকৃত হবে, এমন না। বরং প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে নামমাত্র ২০ থেকে ৩০ টাকা মাসিক বেতন দিয়ে তারা তার সন্তানকে পড়াতে পারবে।’

এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া চললেও তা নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, এ নিয়োগ কমিটির হাতে ফরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই। যদি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার কোনো রকমের ষড়যন্ত্র হয়; পরের দিন থেকে সারা বাংলাদেশে জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী শহীদ মিনারের আন্দোলনের মত দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

জোটের ১০ দফা দাবি হলো-
এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে; প্রণয়ন করতে হবে আন্তঃবদলি নীতিমালা; ট্রেড ইন্সট্রাক্টর পদ পুনঃবহাল করতে হবে; প্রতি মাসের ১ তারিখে বেতন দিতে হবে; কারিগরি শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে; বিএড, উচ্চতরসহ সব ধরনের স্কেল নিয়ে কারিগরি অধিদপ্তরের হয়রানি বন্ধ এবং স্কেলের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক করতে হবে; শিক্ষক-কর্মচারীদের শারীরিক ও মানসিকভাবে নিরাপদ রাখতে ‘শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে; সব এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও উন্নতমানের ল্যাব স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নতুন কারিকুলাম উপযোগী দেশি ও বিদেশি মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে; প্রশাসনিক ভারসাম্য রক্ষায় অতি দ্রুত 'সহকারী প্রধান শিক্ষক (কারিগরি)' পদ সৃষ্টি করতে হবে এবং কারিগরি শিক্ষার প্রসার ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের উপদেষ্টা মাহবুবুর রহমান, পরিষদের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ মোশারফ, এমপিভুক্ত শিক্ষক পরিষদের সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সহসভাপতি হামিদুর রহমান, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঢাকা মহানগরীর সমন্বয়ক মো. বাশির উদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বেরুজ্জামান, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত অধিকারী, আশিকুর রহমান বাবু, মো আলামিন, মো. মুরছালিন হক, আলমগীর হোসেন, মর্জিনা খাতুন।

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসায় রাশেদ খাঁন
  • ১০ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ, প্রাণ গ…
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950