ইবতেদায়ি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ PM
জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি শিক্ষকরা © টিডিসি ফটো

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। এ ঘটনার প্রতিবাদে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আজ আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবরে স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে। আমরা ভেবেছিলাম, শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা। এ ঘটনার প্রতিবাদে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করেছি। 

এর আগে, আজ দুপুরে শিক্ষকদের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন এবং পুনরায় আন্দোলনে যোগ দেন।

শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন কাজী মোখলেছুর রহমান, এস এম জয়নুল আবেদীন জিহাদী, মো. শামছুল আলম, মো. তাজুল ইসলাম ফরাজী, মাও. মো. শামসুল আলম, মাও. মোহাম্মদ আল-আমিন, মো. খোরশেদ আলম, মো. নূরুল আমিন, মাও. মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল হক, মো. আলতাফ হোসেন, নূর হোসেন, জাকির হোসেন, আক্তারুজ্জামান, রাকিবুল ইসলাম, আলাউদ্দিন খান, মো. মাহমুদুল হাসান ও রঞ্জু মিয়া।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9