স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে

২২ অক্টোবর ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০১:০০ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থান

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থান © টিডিসি ফটো

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচির এক পর্যায়ে পুলিশ অবস্থান নেন।

এ সময় শিক্ষকরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়’, ‘দান অনুদান নয়, সাংবিধানিক অধিকার’, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই’।

অবস্থানকারীরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

শিক্ষক নেতারা জানান, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে সামান্য সম্মানী পাওয়া যায়, যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় বারবার বঞ্চিত হচ্ছেন।

শিক্ষকরা আরও বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি। যদি এবারও জাতীয়করণের ঘোষণা না আসে, তারা শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন শুরু করবেন।

অবস্থানকারীরা জাতীয়করণের পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার কাঠামো ও প্রশাসনিক স্বীকৃতি দ্রুত নিশ্চিত করার দাবি জানান, যাতে শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা পান এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় ঘটানো যায়। তারা জানান, সরকার যদি দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নেন, তবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬