শহীদ মিনারে নির্ঘুম রাত কাটাচ্ছেন শিক্ষকরা

১৩ অক্টোবর ২০২৫, ০২:২১ AM
শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়ে অবস্থান শিক্ষকদের

শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়ে অবস্থান শিক্ষকদের © টিডিসি ফটো

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসাবে শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়ে অবস্থান করছেন শিক্ষকরা। যদিও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিলে রাতেই শহীদ মিনার ছেড়ে চলে যাবেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কেউ পলিথিন ও পাটি বিছিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এ সময় অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। 

তিনি বলেন, ‘২৪ ঘণ্টা আমরা এখানে থাকব। যতক্ষণ সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, যতদিন জারি না হবে যে কোনো মূল্যে আমরা শহীদ মিনারে অবস্থান করব, ইনশাআল্লাহ। আমাদের বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি আসবে।’

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে কর্মবিরতি চলবে।

তিনি আরো বলেন, আমরা রাতে একটা বৈঠকে বসব। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা এলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে, রবিবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষকদের আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।

এ সময় প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা।

জানা গেছে, অবস্থান কর্মসূচি প্রেসক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়ার কথা বলেন শিক্ষক নেতারা। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এমন আহবান জানান। তবে একপক্ষ এর বিরোধিতা করে সচিবালয় অভিমুখে লংমার্চ করার দাবি তুলেছেন। তারা শহীদ মিনারে না গিয়ে প্রেসক্লাবের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া ২০ শতাংশ করা না হলে তারা ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। 

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9