প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচলে বিঘ্ন

১৩ আগস্ট ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪৭ PM
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের  সমাবেশ চলছে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের সমাবেশ চলছে © টিডিসি ফটো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ডাকা সমাবেশে শিক্ষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে প্রেসক্লাবের সামনে দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে এ সমাবেশ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশের স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন রিকশা, প্রাইভেটকার চলাচল স্বাভাবিক রাখতে। তবে উপস্থিতি বেশি হওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে। অনেক গাড়ি বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে প্রেসক্লাবের সামনে দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেকগুলো বাস প্রেসক্লাবের সামনে আটকে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করে দুই-একটি গাড়ি সড়কটি পার হতে পারছে।

জানা গেছে, ২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। 

আরও পড়ুন: জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ শুরু

সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা  ২৫ শতাংশ বৃদ্ধি  ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। 

শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। 

এ অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ১৩ আগস্ট সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে সমাবেশ থেকে।

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬