বেলা যত গড়াচ্ছে, শিক্ষকদের উপস্থিতি তত বাড়ছে

১৩ আগস্ট ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ © টিডিসি ফটো

জাতীয়করণ দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। বেলা যত গড়াচ্ছে, শিক্ষকদের উপস্থিতি ততই বাড়ছে। বুধবার (১৩ আগস্ট) প্রেস ক্লাব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভবন, সচিবালয়সহ আশপাসের এলাকায় শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাব এলাকা ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেখানে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। পাশাপাশি জাতীয় ঈদগাহ এর সামনে ও শিক্ষা ভবন এলাকায়ও অনেকে অবস্থান নিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবে আসছেন শিক্ষকরা। বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

জানা গেছে, ২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা  ২৫ শতাংশ বৃদ্ধি  ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। 

শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। এ অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ১৩ আগস্ট সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে সমাবেশ থেকে।

২৫ বছরে পদার্পণ: সংগ্রাম পেরিয়ে সাফল্যের পথে রাবিপ্রবি
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন সমাধান দেখুন এ…
  • ১৫ জুলাই ২০২৬
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন নভোচারী গেলেন মহাকাশ স্টেশনে
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ জুলাই ২০২৬
নবীনদের ক্যারিয়ারমুখী করতে ইবির ইংরেজি বিভাগের একাডেমিক ওরি…
  • ১৫ জুলাই ২০২৬
৭৫ হাজার পদে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চেয়ে শিক্ষা সচিব ও এ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence