শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টায় জাতীয়করণ প্রত্যাশী জোট

০১ মার্চ ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
১৮তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা

১৮তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা © টিডিসি ফটো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা ১৮ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন শিক্ষক নেতারা। 

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করছি। এজন্য নানা ভাবে চেষ্টা করছি। উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমাদের আন্দোলন কোন দিকে যাবে তা নির্ধারণ হবে।’

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছাড়বেন না তারা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। এ বৈঠকে আশ্বাস পেলেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনো। শিক্ষকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।

কোরবানির হাট মাতাবে বিশাল আকৃতির ‘জমিদার’
  • ০৮ মে ২০২৬
ট্রাকে বস্তা তোলার সময় ছিটকে শ্রমিক নিহত
  • ০৮ মে ২০২৬
শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  • ০৮ মে ২০২৬
এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা, ইয়াবাসহ ভুয়া সাংবাদ…
  • ০৮ মে ২০২৬
ফার্স্ট লেডির সংজ্ঞা, মাপকাঠি বদলে দিয়েছেন ডা. জুবাইদা রহম…
  • ০৮ মে ২০২৬
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিল ইউনিভার্সিটি অব স…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9