যবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের জয়

১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ PM

© ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের নীল দল। সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। 

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম কোনো পদেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না থাকায় নীল দলের দেয়া পূর্ণ প্যানেলকে কার্যনির্বাহী পরিষদ হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

সমিতির কার্যনির্বাহী পরিষদের বিজয়ী অন্যান্যরা হলেন: সহ সভাপতি পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: সাইবুর রহমান মোল্লা, সহ সাধারণ সম্পাদক ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. সুমন চন্দ্র মোহন্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ এবং কার্যনির্বাহী সদস্য ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওবায়েদ রায়হান, ইংরেজি বিভাগের প্রভাষক আল ওয়ালিদ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস এম তাজিম আহমেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: নজরুল ইসলাম ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক সারমিন আকতার।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
  • ১০ মে ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, দ্বিতীয় ঢাকা
  • ১০ মে ২০২৬
গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  • ১০ মে ২০২৬
রাজধানীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের সমীক্ষা শুরু, বদলাবে উত্তরবঙ…
  • ১০ মে ২০২৬
ফ্যাসিবাদ জন্মের পক্ষে মত তৈরির অপরাধকে এখনও গোনায় আনা হয়নি…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9