খুবি শিক্ষক সমিতির নির্বাচন

১৩ পদের বিপরীতে লড়বেন ৩০ জন শিক্ষক

০৬ ডিসেম্বর ২০১৮, ১০:২৩ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।এতে দেখা গেছে নির্বাচনে ১৩টি পদের জন্য ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদের মধ্যে সভাপতি পদে ড. মো. সারওয়ার জাহান (প্রফেসর, এগ্রোটেকনোলজি) ও শেখ মাহমুদুল হাসান (অধ্যাপক, ব্যবসায় প্রশাসন); সহ-সভাপতি পদে ড. শেখ জুলফিকার হোসেন (অধ্যাপক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং) ও ড. মো. এনামুল কবীর (অধ্যাপক, এগ্রোটেকনোলজি) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাধারণ সম্পাদক পদে মো. শরিফ হাসান লিমন (অধ্যাপক, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি), ড. মো. নজরুল ইসলাম (অধ্যাপক, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি) এবং মো. নুরুজ্জামান (সহযোগী অধ্যাপক, ইংরেজি); যুগ্ম-সম্পাদক পদে মো. নাসিফ আহসান, পিএইচডি (অধ্যাপক, অর্থনীতি), মো. এনামুল হক (সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন) ও ইমরান কামাল (সহকারী অধ্যাপক, বাংলা), কোষাধ্যক্ষ পদে তরুণ কান্তি বোস (সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন) ও ড. মো. জাকির হোসেন (প্রফেসর, নগর ও গ্রামীণ পরিকল্পনা); সমাজ কল্যাণ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতাপ কুমার ঘোষ (সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন) ও ড. মো. শামীম আহসান (অধ্যাপক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং); প্রচার সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম (সহকারী অধ্যাপক, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং), মো. শাহীন পারভেজ (সহকারী অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি) ও রুমানা রহমান (সহকারী অধ্যাপক, ইংরেজি)। 

এছাড়া সদস্যের ছয়টি পদের প্রার্থীরা হলেন-ড. কাজী মাসুদুল আলম (সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), ড. শেখ সেরাজুল হাকিম (প্রফেসর, স্থাপত্য), ড. লস্কর এরশাদ আলী (সহযোগী অধ্যাপক, গণিত), ড. মোহাম্মদ আশরাফুল আলম (প্রফেসর, নগর ও গ্রামীণ পরিকল্পনা), ড. এস এম মাহবুবুর রহমান (প্রফেসর, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং), ড. মো. নাজমুস সাদাত (প্রফেসর, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি), ড. মো. রেজাউল হক (প্রফেসর, রসায়নবিজ্ঞান), ড. মো. নূর উন নবী (প্রফেসর, ব্যবসায় প্রশাসন), আসমা উল হুসনা (সহকারী অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ), মো. নাদিমুদ্দৌলা (সহকারী অধ্যাপক, প্রিন্ট মেকিং), মো. মোস্তফা কামাল (সহকারী অধ্যাপক, এগ্রোটেকনোলজি), ড. আশীষ কুমার দাস (প্রফেসর, ফার্মেসী) এবং মো. আবুল ফজল (সহকারী অধ্যাপক, বাংলা)। 

নির্বাচন কমিশনের পক্ষে আচরণবিধি ও ভোট প্রদান সংক্রান্ত নির্দেশাবলী জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রার্থী কোনো রাজনৈতিক সংঘ বা জোটের পক্ষে নির্বাচন করতে পারবেন না, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সদস্য ব্যতীত অন্য কেউ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণা চালাতে পারবেন না, ভোটগ্রহণের নির্দিষ্ট সময়ের (দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা) পর কেউ উপস্থিত হলে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার মর্যাদাহানীকর পন্থা অবলম্বন করা যাবে না, ভোটকেন্দ্রে কোনো প্রকার তড়িৎপ্রকৌশল যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এই নির্বাচন অনুষ্ঠানে গঠিত নির্বাচন কমিশনার হলেন প্রফেসর ড. মহসীন উদ্দীন আহমেদ। নির্বাচন কমিশনের অন্য সহকারী নির্বাচন কমিশনাররা হলেন যথাক্রমে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সহযোগী অধ্যাপক শেখ শারাফাত হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহ।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
  • ১০ মে ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, দ্বিতীয় ঢাকা
  • ১০ মে ২০২৬
গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  • ১০ মে ২০২৬
রাজধানীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের সমীক্ষা শুরু, বদলাবে উত্তরবঙ…
  • ১০ মে ২০২৬
ফ্যাসিবাদ জন্মের পক্ষে মত তৈরির অপরাধকে এখনও গোনায় আনা হয়নি…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9