ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ৪ ডিসেম্বর

২১ নভেম্বর ২০১৮, ১১:২৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। এইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে প্রার্থী তালিকা পাঠিয়েছে সংশ্লিষ্টরা। এবার নীল দলে তেমন কোনো নতুন মুখ নেই। ইতোপূর্বে নীল দল থেকে নির্বাচন করে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন তারা এবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। সভাপতি পদে এবারের প্রার্থী শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অন্যদিকে সাদা দল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬