ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন

সাদা দলের ১৫ সদস্যের প্যানেল ঘোষণা

২০ নভেম্বর ২০১৮, ১০:১০ PM
বাঁ থেকে সভাপতি প্রার্থী অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান ও সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান

বাঁ থেকে সভাপতি প্রার্থী অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান ও সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ১৫ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে।  এতে সভাপতি পার্থী মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান এবং সাধারণ সম্পাদক প্রার্থী পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক লুৎফর রহমান।  সোমবার নির্বাচন কমিশনার অধ্যাপক ড. তোফায়েলের কাছে প্রার্থীদের তালিকা জমা দেয়া হয়েছে। 

প্যানেলের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, কোষাধ্যক্ষ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোঃ মহব্বত আলী, যুগ্ম-সম্পাদক ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট ড. মোঃ মহিউদ্দিন, সদস্য ড. এ বি এম শহিদুল ইসলাম, ড. দিলীপ কুমার বড়ুয়া, ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. মোঃ আবদুল করিম, মোঃ আলমগীর হোসেন (সম্রাট), ড. মোঃ ইলিয়াস-আল- মামুন, মোঃ ইসরাফিল প্রাং (রতন), ড. মোঃ নুরুল আমিন, ড. লায়লা নূর ইসলাম, এবং ড. মোঃ হাসানুজ্জামান। 

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬