বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি কামাল, মহাসচিব রুবাইয়াতুল

২৯ জুলাই ২০১৮, ০৫:৫৯ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল ও মহাসচিব অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল ও মহাসচিব অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২০১৮-২০১৯ সালের কমিটি গঠিত হয়েছে।  এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল দ্বিতীয় বারেরমতো সভাপতি এবং ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শনিবার ফেডারেশনের এক সাধারণ সভায় ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়।  এতে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. নির্মল রায় এবং অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী। 

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি : অধ্যাপক ড.এ.এস. মাহফুজুল বারী (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন ( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান হাওলাদার (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. এ.কে.এম. মাসুদ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ  : অধ্যাপক বশির আহমেদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), যুগ্ম মহাসচিব : মেহেদী হাসান (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), আরিফা রহমান রুমা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক : অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান সাল্টু (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), শিক্ষা ও গবেষনা সম্পাদক : অধ্যাপক ড. সোবহান মিয়া (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : মো. আশিকুজ্জামান ভূঁইয়া (বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক : ড. মো. আব্দুল বাকী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। এছাড়া কার্যকরী সদস্য : অধ্যাপক মমতাজ উদ্দিন (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. আফরোজা পারভীন (খুলনা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শারমীন চৌধুরী (চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়), তাবিউর রহমান (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), মো. শফিকুল ইসলাম (কবি নজরুল বিশ্ববিদ্যালয়), ড. আব্দুল্লাহ আল মামুন (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ও আব্দুল্লাহ আল মারুফ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১০ মে ২০২৬
কুয়েত মৈত্রী হলে অসুস্থ ছাত্রীদের দেখতে গেলেন ঢাবি উপাচার্য
  • ১০ মে ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ মে ২০২৬
‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্…
  • ১০ মে ২০২৬
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9