আল্লাহর উপর ভরসা করেছি, তিনি ফল দিয়েছেন—মেডিকেলে প্রথম মিশোরী

১১ মার্চ ২০২২, ০৪:০৫ PM
মিশোরী মুনমুন

মিশোরী মুনমুন © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মিশোরী মুনমুন। নিজের সফলতার গল্প বলতে গিয়ে তিনি জানান, আল্লাহর উপর ভরসা করেছি, তিনি ফল দিয়েছেন।

গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে এক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মিশোরী মুনমুন বলেন, ফল প্রকাশের পর যখন নিউজটা পেলাম যে আমি প্রথম হয়েছি, তখন বাবা সবার আগে গিয়ে নামাজ পড়েছিল। প্রথম বিশ্বাস করতে পারিনি। তবে পরীক্ষা ভালো দিয়েছিলাম। সেরা পাঁচে থাকবো এটুকু কনফিডেন্স ছিলাম।

আরও পড়ুন: কম জিপিএ ভর্তি পরীক্ষার ভালো ফলে প্রতিবন্ধকতা তৈরি করে না

তিনি বলেন, আমার শিক্ষকরা সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাদের বিশ্বাস ছিল আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো। শিক্ষকদের এমন অনুপ্রেরণা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আমার আল্লাহর উপর ভরসা ছিল। আমি তার উপর বিশ্বাস করেছি। তিনি তার ফল দিয়েছেন।

এমন সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান কার? জানতে চাইলে মিশোরী জানান, আমার সাফল্যের পেছনে যেকোন একজনের কথা বলা কঠিন। আমার পরিবার, শিক্ষক, বড় ভাই সবাই অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তবে সবচেয়ে বড় কৃতজ্ঞতা আল্লাহর উপর। কেননা তিনি সব সময় আমার সাথে ছিলেন।

আরও পড়ুন: বিয়ের আগেই শারীরিক সম্পর্কের অভিযোগ ঢাবি ছাত্রীর

ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমি সব সময় টেক্সট বই পড়েছি। এর পাশাপাশি সহায়ক কিছু বই পড়েছি। তবে মূল বই শেষ করার পর সহায়ক বই হাত দিয়েছি। মেডিকেলের ক্ষেত্রে রিভিশনটা খুব জরুরি। যে যত বেশি রিভিশন দেবে তার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে।

৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬