পররাষ্ট্র ক্যাডারে প্রথম বুয়েটের ফাতিন ইশরাক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ PM
ফাতিন ইশরাক ফারুকী

ফাতিন ইশরাক ফারুকী © সংগৃহীত

৪৬তম বিসিএসের ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ফাতিন ইশরাক ফারুকী। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এই তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে এই ফলাফলে এক হাজার ৪৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া ফাতিন ইশরাক ফারুকী বুয়েটের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২৩ সালে বিএসসি সম্পন্ন করে সাউথইস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। একই বছর বুয়েটে নিজ বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কিছুদিন চাকরি করেন।

পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরির পর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ফাতিন ইশরাক। জানা গেছে, ফাতিন ইশরাক টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬