লেকে গোসল করতে নেমে হাঙ্গেরিতে বাংলাদেশি ছাত্রের মৃত্যু

১৫ আগস্ট ২০২০, ০৪:৪২ PM

© সংগৃহীত

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানিতে ডুবে আমান উল্লাহ আমান নামের এক প্রবাসী বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বন্ধু-বান্ধবের সঙ্গে ওই ছাত্র বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত একটি লেকে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে বলে দেশটিতে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি ছাত্র জানিয়েছেন।

জানা যায়, গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা স্থানীয় পুলিশের সঙ্গে  যোগাযোগ করে। রাত দশটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

নিহত আমান উল্লাহ আমান গত বছরের সেপ্টেম্বরে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি অব সেগেডে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করার জন্য হাঙ্গেরিতে পাড়ি জমিয়েছিলেন। তিনি সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  

তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬