চীনে বাস উল্টে হ্রদে, প্রাণ গেল ২১ শিক্ষার্থীর

০৮ জুলাই ২০২০, ১২:২৮ AM

© সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে হ্রদে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি নিউজে এ তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি জানিয়েছে, দুপুরের দিকে গুইঝো প্রদেশের আনশুন শহরের কাছে একটি বাস উল্টে হ্রদে পড়ার ঘটনা ঘটে। মূলত বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়। পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে পড়ে। এ ঘটনায় অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। এটি শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ছিল। তবে বাসের ভেতরে অন্যান্য যাত্রীও ছিল।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনার কারণে এক মাস পিছিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা (গাওকাও) শুরুর প্রথম দিন এ দুর্ঘটনা ঘটেছে।

মোবাইল অ্যাপ তৈরি করে গড়তে পারেন সফল ক্যারিয়ার, প্রয়োজন যেস…
  • ২৭ জুলাই ২০২৬
বাঁচানো গেল না ছাত্রদলের সাবেক নেতা রুবেলকে
  • ২৭ জুলাই ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউ…
  • ২৭ জুলাই ২০২৬
ভিসা স্থগিত চার দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনায় ইউরো…
  • ২৭ জুলাই ২০২৬