বিএনপির কার্যালয়ে তালা দিয়ে ফেসবুকে ভিডিও ছাড়লেন ছাত্রলীগ নেতা

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫ AM
তালা দিচ্ছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সাজ্জাত হোসেন গাজী সাগর

তালা দিচ্ছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সাজ্জাত হোসেন গাজী সাগর © সংগৃহীত

মুন্সিগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সাজ্জাত হোসেন গাজী সাগর।  এ সংক্রান্ত ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টেআপলোডও করেছেন তিনি। পরে ভিডিওটি ভাইরাল হয়েছে। 

ক্যাপশনে ছাত্রলীগ নেতা লিখেছেন, ‘বিএনপি-জামাতের পান্ডাদের বলতে চাই, জেলা বিএনপির পার্টি অফিসে আজ শুধু তালা ঝুলাইলাম। শান্ত মুন্সিগঞ্জকে অশান্ত করার পায়তারা করবেন না। মানুষের শান্তিময় জীবনে অশান্তির মেঘ আনার চেষ্টা করলে পরিণাম ভয়াবহ হবে। সাবধান! রাজপথ ছাড়ি নাই! ছাত্রলীগ প্রস্তুত আছে।’ 

ভিডিওটি তিনি গত ২৮ আগস্ট রাত ১১টা ১৯ মিনিটে আপলোড করেন সাজ্জাত হোসেন। ভিডিওতে দেখা যায়, সিঁড়ি দিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে দ্বিতীয় তলায় গিয়ে তালা মূল দরজায় লাগিয়ে দেন।

আরো পড়ুন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রথম কমিটি দিল ছাত্রলীগ

সাজ্জাত হোসেন বলেন, শোকের মাসে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা করছিল। স্বাধীনতাবিরোধী চক্র জেলাকে অশান্ত করার জন্য নানা অপকর্ম করছে। তদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তালা দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম স্বপন বলেন, বিএনপির কার্যালয়ের তালা দেওয়ার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়নি। অভিযোগ করে তো কিছুই হয় না।

যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক দেশে যে যার মতো রাজনীতি করবে। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence