ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগের ২ নেতাকে বহিষ্কার

২০ আগস্ট ২০২২, ১০:১৭ PM
বহিষ্কৃত দুই নেতা

বহিষ্কৃত দুই নেতা © টিডিসি ফটো

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করায় ও প্রধান শিক্ষক এর প্রতিবাদ করায় তাকে হুমকি-ধমকির ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে সংগঠনের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরামুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন সায়েম সংগঠন পরিপন্থি কাজ করায় তাদেরকে উক্ত পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সংগঠন পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: বিসিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

স্কুল সূত্র এবং স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত বেশ কিছুদিন ধরে পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা যাওয়ার পথে স্থানীয় আবুল বশরের ছেলে রিয়াদ ও আনোয়ার হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন সায়েম প্রতিদিনই উত্ত্যক্ত করে। নানা অঙ্গভঙ্গি দিয়ে তাদের কটু মন্তব্য করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শাসালে তারা আরো বেপরোয়া হয়ে উঠে। ক’দিন আগে মাথিয়ারা এলাকার নিজাম উদ্দিনের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুলে আসার পথে রিয়াদ মোটর সাইকেল নিয়ে তার পথ গতিরোধ করে। একপর্যায়ে তাকে তুলে নেয়ার হুমকি দিলে ওই ছাত্রী শোরচিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়।

বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, বিষয়টি জানার পর পরিচালনা পর্ষদ সভাপতি ফরিদ উদ্দিনকে অবহিত করে। একপর্যায়ে বুধবার রিয়াদ ও সায়েম বিদ্যালয়ের অফিস কক্ষে এসে হুমকি ধামকি দেয়। তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হুমকিদাতা দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, প্রধান শিকক্ষকে হুমকির ঘটনায় লিখিত অভিযোগের তদন্ত চলছে। স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ের বিষয়টি কেউ জানায়নি। 

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক জিয়াউর রহমান
  • ২৭ এপ্রিল ২০২৬
ফিল্ড সুপারভাইজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি টিএমএসএসে, পদ ৫০০, আব…
  • ২৭ এপ্রিল ২০২৬
কপাল খুলছে এনসিপির নুসরাত তাবাসসুমের!
  • ২৭ এপ্রিল ২০২৬
সবার জন্য এনসিপির দরজা খোলা, তবে...
  • ২৭ এপ্রিল ২০২৬
জীবন বিমা করপোরেশনে চাকরি, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৭ এপ্রিল ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ২৭ এপ্রিল ২০২৬