বিসিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

২০ আগস্ট ২০২২, ০৯:৪৭ PM
লাশ

লাশ © প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২০ আগস্ট) রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ গুলশান-২ এর ৮১ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি ফ্ল্যাটটি বিসিবি কর্মকর্তা জালাল ইউনুসের বাসা। 

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: ইউএনওর চাকরির অফার ফিরিয়ে দিলেন সন্তোষ

জানা গেছে, মৃত গৃহকর্মীর নাম নুন নাহার। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বাবার নাম মোতালেব হোসেন। তিনি বিবাহিতা ছিলেন।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে পাঠানো হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান (অপারেশনস) জালাল ইউনুসের গুলশানের বাসায় কাজ করতেন নুন নাহার। হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ: ক্রিকেট
রিয়ালে মাদ্রিদে কড়াকড়ি নিয়ম চালু করেছেন মরিনিও
  • ১০ আগস্ট ২০২৬
৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬