বশেফমুবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা

০১ আগস্ট ২০২২, ০৮:৫৯ PM
কাউছার আহমেদ স্বাধীন

কাউছার আহমেদ স্বাধীন © টিডিসি ফটো

কাউছার আহমেদ স্বাধীনকে আহ্বায়ক করে বশেফমুবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ | এছাড়াও ১৯ জনকে যুগ্ম-আহ্বায়ক এবং ৪৩ জনকে সদস্য ঘোষণা করে ৩ মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল রবিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং বাংলাদেশ ছালীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত কেন্দ্রীয় লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

যুগ্ম আহ্বায়ক হলেন,তাইফুল ইসলাম পলাশ, এহসানুল হক ইরফান, নূর-এ জান্নাত, মোস্তাফিজুর রহমান সোহাগসহ আরও অনেকে। 

এর আগে গকবছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগের নতুন ইউনিটের ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ২০২১ সালের ০৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬