ঢাবি এসএম হল ছাত্রদলের সভাপতি শাওন, সম্পাদক রাজু

২২ জুলাই ২০২২, ০৯:০০ PM
সভাপতি শাওন ও সম্পাদক রাজু

সভাপতি শাওন ও সম্পাদক রাজু © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) শাখা ছাত্রদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২২ জুলাই) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটির অনুমোদন দেন।

নব গঠিত কমিটিতে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির  সদস্য মো.নাছির উদ্দিন শাওন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির আরেক সদস্য মো.রাজু আহমেদ। 

একই সাথে বিদ্যমান এসএম হলের স্থগিত কমিটিও বাতিল করা হয়েছে। আগামী পনের দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে পরামর্শ ক্রমে হল কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির কাছে জমা দেওয়ার কথা বলা হয়। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আজিজুল হক সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬