২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় রনির জামিন

২০ জুলাই ২০২২, ০৬:২১ PM
নুরুল আজিম রনি

নুরুল আজিম রনি © ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ থেকে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও তার সহযোগী নোমান চৌধুরী রাকিবকে জামিন দিয়েছেন আদালত। নগরের পাঁচলাইশ থানাধীন ইউনিএইড কোচিং পরিচালকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় তারা জামিনে মুক্ত হন।

বুধবার (২০ জুলাই) সকালে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজহারুল হক বলেন, পাঁচলাইশ থানার চাঁদাবাজির মামলায় নুরুল আজিম রনি ও তার সহযোগী নোমান চৌধুরী রাকিব আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।  আদালত আগামী ৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

আরও পড়ুন: অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতা রনির ২ বছরের সাজা মওকুফ

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রনি ইউনিএইড কোচিং সেন্টারের অফিসে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় রাশেদ এতগুলো টাকা কোথা থেকে দেবে জানতে চাইলে রনি তাকে মরধরও করেন।

গত প্রায় আট বছর যাবৎ তিনি ইউনিএইড কোচিং সেন্টারের জিইসি মোড় শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও তার অনুসারীরা তার প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতেন এবং চাঁদা নিতেন।

স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬