ছাত্রলীগের কমিটিতে পদ পেলেন ৬ শিশু

১৯ জুলাই ২০২২, ১০:১৬ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © লোগো

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের ১৫২ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে বিভিন্ন পদে জায়গা পেয়েছে ৬ শিশু। তাদের মধ্যে দুজন মাধ্যমিক পাস করলেও চারজনই পেরোয়নি স্কুলের গণ্ডি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল ছাত্রলীগের কর্মীরা।

গত ১৬ জুলাই বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন ১৫২ সদস্যদের এ কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার পর থেকেই শিশুদের পদে রাখা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া বিবাহিতদের কমিটিতে পদ দেওয়ার অভিযোগ ওঠে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

জানা যায়, বর্তমান কমিটির সহসম্পাদক পদে আছেন সানজিদ মাহমুদ সিফাত, রিয়ান জোমাদ্দার ও মো. হাসান হাওলাদার। তাদের মধ্যে সানজিদ মাহমুদ সিফাত ও রিয়ান জোমাদ্দার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর হাসান হাওলাদার তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এছাড়া কমিটির উপগণশিক্ষা-বিষয়ক সম্পাদকের পদ পাওয়া আরাফাত জোমাদ্দারও তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে সহসম্পাদক পদ পাওয়া মো. রনি খান ও ইমরান খান গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এখন তারা কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার বলেন, রিয়ান, সিফাত ও আরাফাত আমাদের স্কুলের ষষ্ঠ, অষ্টম ও দশম শ্রেণির ছাত্র। তবে তারা উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেয়েছে কি না, তা আমার জানা নেই।

অপ্রাপ্তবয়স্কদের ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ার বিষয়ে উপজেলা ছাত্রলীগের কর্মী রইসুল আলম সাদ্দাম বেপারী বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার মতো আরও অনেক কর্মী আছে, যারা নিঃস্বার্থভাবে ছাত্রলীগ করে আসছি। কিন্তু আমরা পদ পাইনি, পদ পেয়েছে স্কুলপড়ুয়া শিশুরা। এটা আমাদের জন্য লজ্জার।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, কেন্দ্রের নির্দেশে এই কমিটি দেওয়া হয়েছে। তা ছাড়া যেদিন তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে, তার পরদিন জেলা ছাত্রলীগের সম্মেলন ছিল, তাই তাড়াহুড়ো করে কমিটি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৯ এপ্রিল বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সম্পাদক তানভীর হোসাইন স্বাক্ষরিত ১৪ সদস্যের একটি আংশিক তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়। এতে সরোয়ার হোসেন স্বপনকে সভাপতি ও মিনহাজুল আবেদিন মিঠুকে সম্পাদক করা হয়। গত ১৬ জুলাই ওই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

সরকারি কর্মকর্তাকে গুলি করে স্ট্রিমিংয়ে থাকা ইউটিউবারকে জান…
  • ১০ আগস্ট ২০২৬
স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬