নেতাকর্মীদের নিয়ে পদ্মা সেতুতে সেলফি ছাত্রলীগ সভাপতির

০৯ জুলাই ২০২২, ০৬:০৬ PM
পদ্মা সেতুতে সেলফি

পদ্মা সেতুতে সেলফি © সংগৃহীত

নেতাকর্মীদের সঙ্গে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়৷ যদিও গাড়ি থেকে নেমে পদ্মা সেতুর ওপর দাঁড়ানো এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ— এমন নিয়ম রয়েছে।

জয়ের বাড়ি বরিশালে। ঈদ উদযাপন করতে আজ শনিবার তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বাড়ি যান। এ সময় নিয়ম ভঙ্গ করে তিনি ও তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলেন।

ফেসবুকে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, আল নাহিয়ান খান জয় নিজেই পদ্মা সেতুর ওপরে নেতা-কর্মীদের নিয়ে সেলফি তুলছেন৷ এরপর নেতাকর্মীরা জয়ের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দিয়েছেন৷

এ ঘটনায় নিয়ম না মেনে সেতুর ওপর ছবি তুলে ফেসবুকে শেয়ার করে জনগণকে নিয়ম ভাঙতে উৎসাহিত করা হচ্ছে বলে সমালোচনা করেছেন ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা৷

তারা বলেন, ছাত্রলীগ সভাপতিকে সংগঠনের নেতাকর্মীর অনুসরণ করেন৷ কিন্তু তিনি যখন নিজেই নিয়ম ভঙ্গ করেন তখন অন্যরা তার থেকে কি শিখবে?

সেতুতে সেলফি তোলার সময় জয়ের সঙ্গে ছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিব হোসেন, তিলোত্তমা সিকদার, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আমানুল্লাহ আমান সাগরসহ আরও কয়েকজন নেতা৷

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি৷

তবে, তার সঙ্গে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তিলোত্তমা সিকদার বলেন, পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ, এটা আমাদের জানা ছিল৷ কিন্তু পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো বাড়ি যাচ্ছি, সেই আবেগ থেকে সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছি।

জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের
  • ২৪ জুন ২০২৬
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
  • ২৪ জুন ২০২৬
মেসির আরেকটি রেকর্ড রোনালদোর
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল
  • ২৪ জুন ২০২৬