চাঁদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক সাইফ

২০ জুন ২০২২, ১১:৪৪ AM
সভাপতি সোহলে ও সম্পাদক সাইফ

সভাপতি সোহলে ও সম্পাদক সাইফ © টিডিসি ফটো

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগে সোহেল হোসাইন বেপারীকে সভাপতি এবং মোহাম্মদ সাইফ হোসাইনকে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুন ) দিবাগত রাতে এই কমিটি অনুমোদন দেয়া হয়। চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়। 

আরও পড়ুন: ত্রাণ বিতরণ করতে গিয়ে মারা গেলেন ছাত্রলীগ নেতা

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে সৈয়দ রাশেদুল হক মাহের, মাহবুবুর রহমান খান, মিজানুর রহমান ভূঁইয়া, জাহাঙ্গীর আলম রাব্বী, মহিবুর রহমান মৃদুল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দেওয়ান এমাদ হাশেম, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রিয়াজুল ইসলাম, বখতিয়ার রানা পাশা মনোনীত হয়েছেন। এছাড়াও একই পত্রে সাব্বির আহমেদ মারুফ কে চাঁদপুর জেলা ছাত্রলীগে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা কিছুদিন আগে এই কমিটি গঠনকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের কর্মীসভা করি। এরপর প্রার্থীদের বায়োডাটা নিয়ে যাচাই-বাছাই করে পরীক্ষিত ছাত্রনেতাদের হাতে কলেজ কমিটির দায়িত্ব তুলে দিলাম। আশা করছি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ তারা রাজপথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করবে। আমরা তাদের সফলতা ও মঙ্গল কামনা করছি।

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬