ত্রাণ বিতরণ করতে গিয়ে মারা গেলেন ছাত্রলীগ নেতা

১৯ জুন ২০২২, ০৩:১০ PM
আবির আহম্মেদ খান রুজেল

আবির আহম্মেদ খান রুজেল © ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির আহম্মেদ খান রুজেল (৩৫) মারা গেছেন। আজ রোববার (১৯ জুন) বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এর আগে তিনি উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণের সময় হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবির আহম্মেদ খান রুজেল উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মানিক খানের ছেলে।

রুজেলের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের নেতা পাবেল খান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী অধ্যাপক অপু উকিল উপজেলার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে যান।

এ সময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে রুজেলও যায়। উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রুজেল। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬