বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো বুটেক্স ছাত্রলীগের নতুন কমিটি

০৭ জুন ২০২২, ০৮:৩০ PM
বুটেক্স ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

বুটেক্স ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের নবগঠিত কমিটি ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।
 
আজ মঙ্গলবার (০৭ জুন) সংগঠনটির  বুটেক্স শাখার নবগঠিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ জয়ের নেতৃত্বে ধানমন্ডি ৩২ এ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এ কর্মসূচী পালনের  মধ্য দিয়ে বুটেক্স ছাত্রলীগের নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো।

আরও পড়ুন: সীতাকুণ্ডে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার সাকি-রাশেদরা

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসিফ করিম হিমু, আশরাফুল আলম অশ্রু, জহিরুল ইসলাম, দীপ্ত সুর, জাকির হোসেইন এবং সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রকি। এসময় বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত ২৩ শে এপ্রিল বুটেক্স ছাত্রলীগের ২য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরবর্তীতে ০১ জুন আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬