চবিতে ভর্তির আবেদন ফি বাড়ানোর প্রতিবাদ

৩০ মে ২০২২, ০৯:৫৮ PM
চবিতে বিক্ষোভ সমাবেশ

চবিতে বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। আজ সোমবার সকালে বিশ্ববিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসরাত হক জেরিন বলেন, ভর্তি আবেদন ফি ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা নির্ধারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি, সেখানে এই আবেদন ফি বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে চরমভাবে ব্যাহত করবে।

ছাত্র ইউনিয়নের চবি সংসদের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, ২০১৮-১৯ সালে যেভাবে খাতুনগঞ্জের আড়তদাররা পেঁয়াজের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে এবং পেঁয়াজ আমদানি হয়নি অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি করে, তেমনই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন ফি বৃদ্ধি করছে।

এসময় তারা বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবি জানান। ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ইফাজ উদ্দিন আহমদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি শাখার সাংগঠনিক সম্পাদক কিশোর বড়ুয়া ধ্রুব, পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক নরেশ চাকমা।

নিয়োগকালীন বিধি উপেক্ষা করে এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার বঞ্…
  • ১০ আগস্ট ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • ১০ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ১ সেপ্টেম্বর পর্…
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি : ঢাকা বিভাগের এই ২০ কলেজ কেন সেরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল খালিদ বিন হাসান
  • ১০ আগস্ট ২০২৬
‘স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, শঙ্কায় বাংলাদেশের ক…
  • ১০ আগস্ট ২০২৬